আপনার বিজনেস ওয়েবসাইটে যা কিছু থাকা প্রয়োজন
Published 10 months ago
( May 01, 2025 )
গ্লোবালাইজেশন এবং টেকনোলোজির এই যুগে এসে বিজনেস ওয়েবসাইট ছাড়া বিজনেস প্রতিষ্ঠা করা এবং সেটাকে সফলতার দ্বারপ্রান্তে পৌঁছানো প্রায় অসম্ভব। যে কোনও বিজনেস শুরু করার আগে আপনাকে যেমন সেটি নিয়ে পর্যাপ্ত রিসার্চ করতে হবে, সেই সাথে বিজনেস ওয়েবসাইটের প্রয়োজনীতা সম্পর্কেও সম্যক ধারণা রাখতে হবে।
আপনার ধারণাকে দারুণভাবে বাস্তবে রূপ দিতে গেলে বিজনেস ওয়েবসাইট সম্পর্কে, বিশেষত একটি বিজনেস ওয়েবসাইটে কি কি থাকা উচিৎ, সে সম্পর্কেও আপনার বিশেষভাবে জেনে রাখা দরকার।
একটি সফল বিজনেস ওয়েবসাইটের একদিকে যেমন একটি ক্লিয়ার পারপাস থাকা প্রয়োজন, সেই সাথে ওয়েবসাইট ইউজার-ফ্রেন্ডলি হওয়া উচিৎ। ইনফরমেটিভ কনটেন্ট, কল টু অ্যাকশন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং প্রয়োজনীয় পেজগুলো না থাকলে আপনার ওয়েবসাইটটি ব্যবসায়িক ব্যর্থতা ঢেকে আনতে পারে। আসুন, জেনে নেই একটি বিজনেস ওয়েবসাইটে সাধারণভাবে কি কি বিষয় থাকা উচিৎ-
১. গুরুত্বপূর্ণ পেজসমূহ (Important Pages):
Home Page: এটি হলো আপনার ব্যবসার প্রথম ইমপ্রেশন, তাই এটি যেমন দৃষ্টিনন্দন হওয়া দরকার, তেমনিভাবে ক্লিয়ারলি কমিউনিকেটিভ হওয়া প্রয়োজন, যা ব্যবসায় ভ্যালু অ্যাড করবে।
(About Us): আপনার ব্যবসা সম্পর্কে সবাইকে একটা ক্লিয়ার ধারণা দেয়ার জন্যে আপনার ওয়েবসাইটে About Us পেজ থাকতে অবশ্যই হবে, যেখানে ব্যবসার মিশন ও ভিশন এবং আপনার টিমের তথ্য থাকবে।
Products/Services Page : এই পেজটি না থাকলে আপনি মানুষকে জানাতেই পারছেন না যে আপনি কি কি পণ্য বিক্রি করেন, কিংবা কি কি সার্ভিস দিয়ে থাকেন। কাজেই, আপনার পণ্য বা সার্ভিসের শো-কেস এটি, আর এটাতে অফারকৃত সার্ভিস বা পণ্য পরিষ্কারভাবে তুলে ধরতে হবে।
Contact Page : আপনার ব্যবসার বিশ্বস্ততা তৈরি এবং ক্রেতাদের সঙ্গে সহজ যোগাযোগের জন্যে অবশ্যই আপনার ওয়েবসাইটে একটি Contact Page থাকতে হবে, যার মাধ্যমে মানুষ আপনার ফোন নম্বর, ইমেইল ও ঠিকানা পাবে।
FAQ : আপনার ব্যবসা সম্পর্কে মানুষের মনে প্রশ্ন জাগবে, যেগুলো তারা আপনাকে সরাসরি করবে না বা করলেও এত প্রশ্নের উত্তর দেয়া আপনার পক্ষে সব সময় সম্ভব না, তাই FAQ পেজ আপনার কাস্টোমারদের প্রায় সকল প্রশ্নের উত্তর দিয়ে দেবে এবং আপনাকে রাখবে চিন্তামুক্ত।
Testimonials: এই পেজটি আপনার সোশ্যাল প্রুপ হিসেবে কাজ করবে, আপনার কাস্টোমার বা সার্ভিস হোল্ডারদের রাখবে সন্তুষ্ট।
Privacy Policy: আপনার ওয়েবসাইটের ইউজারদের ডাটা কালেকশনের ক্ষেত্রে এই পেজটি বিশেষ প্রয়োজন। Privacy Policy পেজ না থাকলে গুগলসহ অন্যান্য সার্চ ইঞ্জিনগুলো আপনার ওয়েবসাইটকে র্যাংক দেবে না। সুতরাং, এই পেজে আপনাকে ব্যাখ্যা করতে হবে কীভাবে ওয়েবসাইট ব্যবহারকারীর তথ্য সংগ্রহ ও ব্যবহার করে থাকেন।
Terms of Service: এটিও এমন একটি পেজ, যা সার্চ ইঞ্জিন রিকোমেন্ডেট। এই পেজে আপনার ওয়েবসাইট ব্যবহারের নিয়ম ও শর্তাবলি বর্ণনা করতে হবে।
মোটামুটি উল্লেখিত পেজগুলো হলেই আপনার বিজনেস ওয়েবসাইটি মোটামুটি একটা পরিপূর্ণতা পাবে। তবু, আপনি চাইলে আরো কিছু পেজ রাখতে পারেন, যেমন- Resources/Blog পেজ, Portfolio/Case Studies পেজ, Calendar/Events পেজ, Press/Media পেজ।
২. User-Friendly Design and Functionality:
Easy Navigation: আপনার বিজনেস ওয়েবসাইটটি ব্যবহার করা সহজ ও স্বচ্ছ হওয়া উচিৎ, যেন ইউজাররা দ্রুত যে কোনও পেজে যেতে পারে এবং প্রয়োজনীয় তথ্য পায়।
Responsive Design: ডেস্কটপ, ট্যাবলেট, মোবাইল — সব ডিভাইসে ভালোভাবে দেখা যায় এমন ডিজাইন থাকা জরুরী।
Clear Calls to Action (CTAs): ইউজার বা কাস্টোমারদের ক্রয়, যোগাযোগ বা সাবস্ক্রাইব করার মতো কাজগুলো করার উপযোগী ডিজাইন থাকা প্রয়োজন।
High-Quality Images and Videos: ভিজ্যুয়াল কনটেন্ট ব্যবহার এখন একটি মাস্ট-নিড, তাই আপনার ওয়েবসাইটটি এমনভাবে ডিজাইন করা দরকার যাতে সহজভাবেই High-Quality Images and Video ব্যবহার করা যায়।
Fast Loading Speed: স্লো ওয়েবসাইট দর্শকদের বিরক্ত করে এবং তারা ওয়েবসাইট ছেড়ে দিতে পারে। কাজেই, আপনার ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে Fast Loading Speed এর উপর গুরুত্ব দিতে হবে।
৩. তথ্যবহুল কনটেন্ট ও SEO:
Compelling Copy: পরিষ্কার, সংক্ষিপ্ত ও পাঠকের সঙ্গে সম্পর্ক তৈরি করে এমন কনটেন্ট রাখুন আপনার ওয়েবসাইটে।
Keyword Optimization: সার্চ ইঞ্জিন র্যাংকিং বাড়ানোর জন্য প্রাসঙ্গিক কি-ওয়ার্ড ব্যবহার করুন, তাহলে আপনার ওয়েবসাইট দ্রুত র্যাংক পাবে।
Internal Linking: ওয়েবসাইটের বিভিন্ন পেজের মধ্যে লিংকিং তৈরি করুন যাতে SEO ও নেভিগেশন উন্নত হয়।
৪. Trust and Security:
Security Certificate (SSL): আপনার বিজনেস ওয়েবসাইট যে নিরাপদ এবং এখানে ব্যবহারকারীর তথ্য সুরক্ষিত, তা নিশ্চিত করুন Security Certificate এর মাধ্যমে।
Trustworthy Branding: ওয়েবসাইটসহ সব মাধ্যমে ব্র্যান্ডিং বজায় রাখুন।
Clear and Accurate Information: নির্ভরযোগ্যতা গড়তে আপনার বিজনেস ওয়েবসাইটে আপডেটেড ও সঠিক তথ্য দিন।
5. Analytics and Tracking:
Google Analytics: ওয়েবসাইট ট্রাফিক, ব্যবহারকারীর আচরণ ও কনভার্সন রেট বিশ্লেষণ করে বিক্রি বা সার্ভিস বাড়াতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
Customer Relationship Management (CRM): গ্রাহক সম্পর্ক পরিচালনা করতে লিড ও ইন্টারঅ্যাকশন ট্র্যাক করতে আপনার ওয়েবসাইটে এটি থাকা প্রয়োজন।
আপনার বিজনেস ওয়েবসাইটের সাফল্য চাইলে, অবশ্যই উপরোক্ত বিষয়গুলো মাথায় নিয়ে ওয়েবসাইট তৈরি করতে হবে। Semicolon Soft-এ রয়েছে একটি দক্ষ এবং ডেডিকেটেড টিম। কাজেই, আপনি যদি একটি প্রপার বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, তবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে এমন একটি বিজনেস ওয়েবসাইট তৈরি করে দেব, যা আপনার বিজনসেকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
Recent Posts
Point of Sale (POS) কেন ব্যবহার করবেন?
ডিপার্টমেন্টাল স্টোর কিংবা ডিলারশিপ বিজনেস, সুপার শপ কিংবা সুইটস্ শপ, ফ্যাশন হাউজ কিংবা ফার্মেসী শপ,...
Read More →কেন আপনার একটি বিজনেস ওয়েবসাইট প্রয়োজন?
বিজনেস ওয়েবসাইট হচ্ছে অনলাইন উপস্থিতি; যা না থাকলে বর্তমানে কোনও বিজনেসেই কাংখিত সফলতা আসে না। একটি...
Read More →